মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
শিয়রে রবীন্দ্রনাথ ২
ইচ্ছেটা খুব অদম্য হয়ে উঠছিল ।
ঘুপচি গলি পেরিয়ে অনেকটা পথ
চারপাশে কেবল ইটের দালানকোঠা
কিছু ভাঙা
কিছুবা নতুনের লাইসেন্স পেয়ে
টগবগিয়ে নাম লেখাচ্ছে এপার্টমেন্টের খাতায়
পুরনো দালান গুলোর গা বেয়ে একটা দুটো
বটের উঁকি ঝুঁকি
অশ্বত্থও আছে,
পাখিগুলো বেশ উড়ে উড়ে
কখনো বসছে ওই নরম ডাল গুলোতে।
নেচে নেচে এদিক সেদিক হারাচ্ছে কেমন,
দোয়েল নাকি
ওই একটা পাখি আজকাল হরদম দেখা মেলে
স্কুলের বইয়ে এর নাম তো দোয়েলই পড়েছিলাম
কালো শরীরে ছোপ ছোপ সাদা দাগ।
ঘুপচি গলি পেরিয়ে অনেকটা পথ
চারপাশে কেবল ইটের দালানকোঠা
কিছু ভাঙা
কিছুবা নতুনের লাইসেন্স পেয়ে
টগবগিয়ে নাম লেখাচ্ছে এপার্টমেন্টের খাতায়
পুরনো দালান গুলোর গা বেয়ে একটা দুটো
বটের উঁকি ঝুঁকি
অশ্বত্থও আছে,
পাখিগুলো বেশ উড়ে উড়ে
কখনো বসছে ওই নরম ডাল গুলোতে।
নেচে নেচে এদিক সেদিক হারাচ্ছে কেমন,
দোয়েল নাকি
ওই একটা পাখি আজকাল হরদম দেখা মেলে
স্কুলের বইয়ে এর নাম তো দোয়েলই পড়েছিলাম
কালো শরীরে ছোপ ছোপ সাদা দাগ।
এই সমস্ত দেখতে দেখতে ইচ্ছেটা যেন আরো বাড়ছে
আমার চোখ দুটো অবাক হবার আগেই
খুব ধীরে গোধূলির রঙে সেজে ফেললো আকাশটা
আজ আকাশের হাতে অনেক রঙ
প্রতিদিনই কি তাই থাকে?
সবুজ ও বাদ নেই
স্বচ্ছ নীল আকাশে সবুজাভ আভা ধীরে মিলিয়ে গেছে বেগুনি আলোয়
শরতে কেমন ঝুপ করে রাত্রি নামে
আর একখানা ঘোলাটে চাঁদ হেসে ওঠে
প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি
চাঁদটার একপাশ পড়বে গলে
আর সারা আকাশ রুপোর রঙে মাখামাখি হবে।
নানা ভাবে চাঁদের দিকে চাইলাম
কখনো বাঁ পাশ গলা
কখনো মনে হচ্ছে ডান পাশ
ঠিক এমন সময়ে কেঁপে উঠলো ছায়াটা,
কাঁপছিল কেমন অনেকক্ষণ ধরে?
আরো কেউ বৈরাগী বেরিয়েছে নাকি আজ?
আমার মতন?
বৃষ্টি খুঁজতে ?
আমি তাঁকে ডাকলাম
বেশ চিৎকার করেই ডাকলাম,
ধীরে এগিয়ে এলেন বৈরাগী বাবু।
আমি কিছুটা বিভ্রান্ত হলাম
অমন গাল ভরা লম্বা দাঁড়িওয়ালা
আলখাল্লা পরা মানুষ টাকে আমি তো রবি ঠাকুর বলেই চিনি
তবে কি তিনিও?
তাঁর আত্মাও?
ইচ্ছেটা আরো অদম্য হয়ে উঠলো যেন।
কবিতা লেখার জন্য
কিজানি
হয়তো গান লেখার জন্য
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগণে
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগণে
হয়তো বৃষ্টির জন্য?
তিনিও তো এখানেই নেমে এসেছেন
ওখানে হয়তো বৃষ্টি নেই,
ওখানে হয়তো বৃষ্টি হয়না।
তাই কবিতা লেখা হয়না
লেখা হয়না্,
চাঁদ উঠেছিল গগণে।
চাঁদ উঠেছিল গগণে।
আমি আর বৈরাগী রবি ঠাকুর
এক অদ্ভুত অপেক্ষায়,
বৃষ্টির জন্য
শুধুমাত্র বৃষ্টির জন্য
বৃষ্টি হলেই একটা কবিতার জন্ম হবে
একটা গানের জন্ম হবে
সেদিন দুজনে
দুলেছিল বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
আমার চোখ দুটো অবাক হবার আগেই
খুব ধীরে গোধূলির রঙে সেজে ফেললো আকাশটা
আজ আকাশের হাতে অনেক রঙ
প্রতিদিনই কি তাই থাকে?
সবুজ ও বাদ নেই
স্বচ্ছ নীল আকাশে সবুজাভ আভা ধীরে মিলিয়ে গেছে বেগুনি আলোয়
শরতে কেমন ঝুপ করে রাত্রি নামে
আর একখানা ঘোলাটে চাঁদ হেসে ওঠে
প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি
চাঁদটার একপাশ পড়বে গলে
আর সারা আকাশ রুপোর রঙে মাখামাখি হবে।
নানা ভাবে চাঁদের দিকে চাইলাম
কখনো বাঁ পাশ গলা
কখনো মনে হচ্ছে ডান পাশ
ঠিক এমন সময়ে কেঁপে উঠলো ছায়াটা,
কাঁপছিল কেমন অনেকক্ষণ ধরে?
আরো কেউ বৈরাগী বেরিয়েছে নাকি আজ?
আমার মতন?
বৃষ্টি খুঁজতে ?
আমি তাঁকে ডাকলাম
বেশ চিৎকার করেই ডাকলাম,
ধীরে এগিয়ে এলেন বৈরাগী বাবু।
আমি কিছুটা বিভ্রান্ত হলাম
অমন গাল ভরা লম্বা দাঁড়িওয়ালা
আলখাল্লা পরা মানুষ টাকে আমি তো রবি ঠাকুর বলেই চিনি
তবে কি তিনিও?
তাঁর আত্মাও?
ইচ্ছেটা আরো অদম্য হয়ে উঠলো যেন।
কবিতা লেখার জন্য
কিজানি
হয়তো গান লেখার জন্য
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগণে
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগণে
হয়তো বৃষ্টির জন্য?
তিনিও তো এখানেই নেমে এসেছেন
ওখানে হয়তো বৃষ্টি নেই,
ওখানে হয়তো বৃষ্টি হয়না।
তাই কবিতা লেখা হয়না
লেখা হয়না্,
চাঁদ উঠেছিল গগণে।
চাঁদ উঠেছিল গগণে।
আমি আর বৈরাগী রবি ঠাকুর
এক অদ্ভুত অপেক্ষায়,
বৃষ্টির জন্য
শুধুমাত্র বৃষ্টির জন্য
বৃষ্টি হলেই একটা কবিতার জন্ম হবে
একটা গানের জন্ম হবে
সেদিন দুজনে
দুলেছিল বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
একখানা সবুজ বাংলাদেশ
আমার তখনো জন্ম হয়নি
আমি তাই ঠিক ততোটাই জানি
যতটা আমায় জানিয়েছে ইতিহাস।
তবে আমার এক কাকা ছিলেন
চলে গেছেন ওপারের দেশে
অজানা অভিমানে
অসুখে বিসুখে
অযত্নে অবহেলে ।
কিন্তু আমি আজ কোন অভিমানের কথা বলতে আসিনি,
আমি আসিনি অভিযোগের পসরা সাজিয়ে।
কাকার সাথে আমার বড়ই সখ্য ছিল,
গল্প ছিল
যখন আমি ঘুঘু ডাকা দুপুরবেলায়
ঘুম হারিয়ে, দুষ্টু স্বরে বলতাম,
কাকা, ও কাকা, গল্প বল।
কাকা বিরক্ত হয়ে বলতেন, গল্প নয়রে সত্যি।
আমিও হেসে বলতাম, ও আচ্ছা, সত্যিই তো,
আমার কেন লাগে রূপকথার মতন?
কাকা কেমন হারিয়ে যেতেন,
আমার কথায় হারিয়ে যেতেন,
গল্প তখন শুরু হত।
গল্প শুনতে শুনতে আমি এখন অনেক কিছুই জানি,
আমার সমান তরুণী দের সম্ভ্রমহানীর কথা জানি,
মায়ের বুকের থেকে কি করে হারায় দুধের শিশু আমি জানি,
নারকীয় হত্যাকাণ্ড শব্দের অর্থ আমি এখন জানি,
আমি এমন অনেক কিছুই জানি।
অসহ্য কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতার রঙের কথা জানি,
একটা সবুজ বাংলাদেশের লাল সূর্যটা কি করে আমাদের হয়েছিল
আমি জানি।
আমি বঙ্গবন্ধুর সেই শ্লোগানের কথা জানি
যে কথা মনে হলেই
কাকার চোখ দুটো জ্বলজ্বল করে উঠত ,
আজীবন জ্বলবে হয়তো,
যতদিন আমি আছি,
আমরা আছি,
আছে ১৬ ডিসেম্বর
আর একখানা সবুজ বাংলাদেশ
কারণ কাকা যে আমায় সত্যিকারের গল্প বলে গেছেন।
শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
চুমু
তোমার আমার নিঃশ্বাস যখন এক হয়
আমাদের হৃদ স্পন্দন বাড়ে
ধুকধুক শব্দটা প্রবল হয়,
বুঝতে পারি বেঁচে আছি,
বেঁচে আছি এখনো
তুমিকি তাহলে বুঝতে পারছো
আমাদের এক হওয়া কত প্রয়োজন?
কত প্রয়োজন নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে একটা গভীর চুমু?
ধুকধুক শব্দটা প্রবল হয়,
বুঝতে পারি বেঁচে আছি,
বেঁচে আছি এখনো
তুমিকি তাহলে বুঝতে পারছো
আমাদের এক হওয়া কত প্রয়োজন?
কত প্রয়োজন নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে একটা গভীর চুমু?
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
কবিতার কোন ভুল নেই
কবিতার কোন ভুল নেই।
কবিতা কল্পনা হোক
বাস্তব হোক
হোক শ্লীল
অথবা অশ্লীল ,
কবিতার কোন ভুল নেই।
কবিতা বিদ্রোহী হোক
শ্রমের অথবা বিশ্রামের
নগ্ন , অপাঠ্য অথবা সুপাঠ্য
দুর্বোধ্য অথবা সহজ
ভালোবাসার বা ঘৃণার
পার্থিব নয় অপার্থিব
হোক কবিতা তোমায় নিয়ে লেখা
অথবা দূর ছাই
কি আসে যায়?
করি থোড়াই কেয়ার।
কবিতা শুধু কবিতাই
কবিতা সুন্দর
কবিতার কোন ভুল নেই
কবিতার কোন ভুল হতে পারেনা।
কবিতা কল্পনা হোক
বাস্তব হোক
হোক শ্লীল
অথবা অশ্লীল ,
কবিতার কোন ভুল নেই।
কবিতা বিদ্রোহী হোক
শ্রমের অথবা বিশ্রামের
নগ্ন , অপাঠ্য অথবা সুপাঠ্য
দুর্বোধ্য অথবা সহজ
ভালোবাসার বা ঘৃণার
পার্থিব নয় অপার্থিব
হোক কবিতা তোমায় নিয়ে লেখা
অথবা দূর ছাই
কি আসে যায়?
করি থোড়াই কেয়ার।
কবিতা শুধু কবিতাই
কবিতা সুন্দর
কবিতার কোন ভুল নেই
কবিতার কোন ভুল হতে পারেনা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


